নির্বাচনে পরাজিত হয়ে হার্ট অ্যাটাকে প্রার্থীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট সইতে না পেরে হার্ট অ্যাটাকে তেরা মিয়া

2026-08-30T19:07:10+00:00
2026-08-30T19:07:10+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
নির্বাচনে পরাজিত হয়ে হার্ট অ্যাটাকে প্রার্থীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম 
তেরা মিয়া। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট সইতে না পেরে হার্ট অ্যাটাকে তেরা মিয়া (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া ওই নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন।

রোববার সকাল ৮টার দিকে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার বুকের ব্যথা তীব্র আকার ধারণ করে। পরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।


নিহতের নাতি ইসলাম মিয়া বলেন, দাদা সকালে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, তেরা মিয়া এলাকার একজন সজ্জন ও প্রবীণ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

এদিকে প্রবীণ এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে শহীদনগর বাজার ও টিলাগড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   নির্বাচন  পরাজিত  হার্ট অ্যাটাক  প্রার্থীর মৃত্যু  মৃত্যু  সময়ের আলো  কমলগঞ্জ  মৌলভীবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: