চুমু বিতর্কে রাম কপূর, ‘নিজেকে বদলাতে পারব না’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপূর। ওই

2026-08-30T22:14:32+00:00
2026-08-30T22:14:32+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
আনন্দ সময়
চুমু বিতর্কে রাম কপূর, ‘নিজেকে বদলাতে পারব না’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:১৪ পিএম 
চুমু বিতর্কে রাম কপূর, ‘নিজেকে বদলাতে পারব না’। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপূর। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন, তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন রাম। তবে অভিনেতার দাবি, বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাম। তিনি জানান, ঘটনার পর শ্রেয়া তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং জানিয়েছেন, রামের আচরণ নিয়ে করা মন্তব্যের মাধ্যমে তিনি খারাপ কিছু বোঝাতে চাননি।

রাম বলেন, ‘ও আমার সঙ্গে অনেকবার চ্যাট করেছে। ও বলেছে, “শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।”’

নিজের আচরণ ও স্নেহ প্রকাশের ধরন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার দাবি, শারীরিকভাবে স্নেহ প্রকাশ করা তার স্বভাবের অংশ এবং ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এমন।

রামের ভাষায়, ‘আমি সব সময় এমনই। আমার স্নেহ প্রকাশের ধরন অনেক সময় শারীরিক। ক্যারিয়ারের শুরু থেকেই আমি এমন। কোনো বিষয়কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হবে, সেটা ভেবে আমি নিজেকে বদলাতে যাব না।’

তাকে ঘিরে চলা সমালোচনাকেও গুরুত্ব দিতে চান না রাম। ২৭ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও তার বিরুদ্ধে অভিযোগ করেননি।


রাম বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের ক্যারিয়ার। আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।’

এ ধরনের বিতর্ককে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ছোটখাটো বিষয় অনেক সময় মূল প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে বড় বিতর্কে পরিণত করা হয়।

রামের কথায়, ‘এই ছোটখাটো বিষয়গুলো বারবার ঘটতে থাকে। এমন বিতর্ক তৈরি হয়, যেখানে প্রসঙ্গের বাইরে কথা নিয়ে যাওয়া হয়। এগুলোর পেছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না। জীবন খুব দ্রুত এগিয়ে যায়। আমার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলোর দিকেই মন দিতে চাই।’

শ্রেয়ার সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়েও কথা বলেছেন রাম। দুজনের মধ্যে মতবিরোধের কারণ প্রসঙ্গে তিনি শ্রেয়ার প্রতি ব্যক্তিগত কোনো অভিযোগ না থাকলেও তার রাগ নিয়ন্ত্রণ এবং কথা বলার ধরনে আরও সংযত হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন।

তবে বিতর্কের মধ্যেও নিজের স্বভাব বদলানোর কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেছেন রাম।

সময়ের আলো/টিকে


  বিষয়:   চুমু  বিতর্ক  রাম কপূর  নিজেকে বদলাতে পারব না  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: