ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়জীবনে শারীরিক চোটের কারণে সাময়িক বিরতিতে যেতে হয় অনেক তারকাকেই। তবে কাজ থেকে দীর্ঘ সময় দূরে থাকা যে মানসিকভাবে সহজ

2026-08-31T01:49:18+00:00
2026-08-31T01:49:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৪৯ এএম 
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
অভিনয়জীবনে শারীরিক চোটের কারণে সাময়িক বিরতিতে যেতে হয় অনেক তারকাকেই। তবে কাজ থেকে দীর্ঘ সময় দূরে থাকা যে মানসিকভাবে সহজ নয়, সেটিই যেন নতুন করে অনুভব করলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফেরার সুখবর জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় হিপে চোট পান রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে অভিনয় থেকে বিরত থাকতে হয়।

দীর্ঘ এই বিরতিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।

ছবি ও ভিডিওগুলোর কোলাজ প্রকাশ করে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’


চোটে পড়ার আগে টানা একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’।

গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত সিনেমাটি একটি আবেগঘন অ্যাকশন-থ্রিলার। এতে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় একেবারেই আলাদা বলে জানা গেছে।

চোট কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতির পাশাপাশি ‘মাইসা’ নিয়ে নতুন করে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। তবে কাজের ব্যস্ততায় ফেরার আগে পরিবারের সঙ্গে কাটানো নির্ভার সময়গুলো যে অভিনেত্রীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে, তার ইনস্টাগ্রাম পোস্টেই তা স্পষ্ট।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভক্ত  সুখবর  রাশমিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: