সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল শহিদ ইয়াছিনের বাবার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ফজের আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জুলাই

2026-08-31T05:41:38+00:00
2026-08-31T05:41:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল শহিদ ইয়াছিনের বাবার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪১ এএম 
ছবি : সময়ের আলো
নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ফজের আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ইয়াছিনের বাবা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফজের আলী নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে সবার সহায়তায় তাকে ট্যাংক থেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


নিহত ফজের আলীর ছেলে ইয়াছিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হন। সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের উপার্জনক্ষম অভিভাবকের এমন আকস্মিক মৃত্যুতে মল্লিকহাটী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সেফটিক ট্যাংক  পরিষ্কার  শহিদ ইয়াছিন  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: