চুনারুঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হবিগঞ্জ-৫৫ বিজিবির

2026-08-31T09:01:57+00:00
2026-08-31T09:01:57+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
চুনারুঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক মো. তানজিলুর রহমান রোববার (৩০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তবর্তী এলাকার শফিক মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের (১৯৭৪/৮ এস) নম্বর সীমান্ত পিলারের প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোহাগ মিয়া ও তার ভাই যান। সেখানে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সা ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা সোহাগ মিয়াকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজিবির দাবি, নিহত সোহাগ মিয়ার পরিবারের কয়েকজন সদস্য স্থানীয়ভাবে চিহ্নিত ও দাগি চোরাকারবারি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছররা গুলির আঘাতে সোহাগ মিয়া নিহত হয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  চুনারুঘাট  সীমান্তম  ভারতীয়  গুলি  বাংলাদেশি যুবক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: