যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ : সার্জিও গোর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ

2026-08-31T09:19:40+00:00
2026-08-31T09:19:40+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
অর্থনীতি
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ : সার্জিও গোর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৯ এএম 
ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত। সংগৃহীত ছবি
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রোববার (৩১ আগস্ট) রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সার্জিও গোর তার পোস্টে উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট, যিনি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতি পুনরুজ্জীবিত করতে নিরলস কাজ করছেন। 

তিনি জানান, এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি উল্লেখযোগ্য আলোচনা ও চুক্তি হয়েছে, যার ফলে বাংলাদেশ বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে এবং তাদের পূর্বনির্ধারিত অর্ডারের পরিমাণ আরও বৃদ্ধি করেছে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত ১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং কোম্পানির কাছ থেকে ৩.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পাদন করে। এবার বিশেষ দূতের নতুন বার্তায় বোয়িং বহর আরও বড় করার স্পষ্ট আভাস পাওয়া গেল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বোয়িং উড়োজাহাজ  বাংলাদেশ  সার্জিও গোর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: