কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

শিরোনাম শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। সাধারণত টাকা-পয়সা, গহনা কিংবা মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার বিয়ের পর বরের

2026-08-31T09:37:01+00:00
2026-08-31T09:37:01+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম 
সংগৃহীত ছবি
শিরোনাম শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। সাধারণত টাকা-পয়সা, গহনা কিংবা মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার বিয়ের পর বরের গাড়ি থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে রোববার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।


মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুর করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বরের স্বজনরা। ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   কিশোরগঞ্জ  হোসেনপুর  বর  কনে  গাড়ি  ছিনিয়ে নেওয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: