ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান ও অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

শিক্ষা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) সাভারের

2026-08-31T10:32:33+00:00
2026-08-31T10:32:33+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিক্ষা
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান ও অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৩২ এএম 
আইকিউএসি আয়োজিত কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও উপাচার্য ড. এম. আর. কবিরসহ অতিথি ও অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সাভারের বিরুলিয়ায় ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। সম্মানিত অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির।

কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য (পূর্ণকালীন) অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক (অ্যাক্রেডিটেশন এবং কিউএ ও এনকিউএফ) অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল।

কর্মশালায় অ্যাক্রেডিটেশন, গুণগত মান নিশ্চিতকরণ, মানদণ্ড নির্ণায়ক, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সুশৃঙ্খল নথিপত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

এতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিদের পাশাপাশি ডিআইইউর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন ও সহযোগী ডিন, বিভাগীয় প্রধান ও সহযোগী প্রধান, শিক্ষক এবং ‘প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটি’র (পিএসএসি) সদস্যরা অংশ নেন।

জ্ঞান-বিনিময় পর্বে বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগামী দিনে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব আরও বাড়বে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ড. আখতার হোসেন খান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের শঙ্কা বা ভীতি না রাখার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য-উপাত্ত, একাডেমিক কার্যক্রম, অর্জন ও প্রাতিষ্ঠানিক রীতিনীতি যথাযথভাবে সংরক্ষণ ও নথিবদ্ধ করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের জন্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সুশৃঙ্খল নথিকরণ অপরিহার্য।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান অ্যাক্রেডিটেশন ও বৈশ্বিক মানদণ্ড নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি অ্যাক্রেডিটেশনের স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুণগত মান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনার গুরুত্বের ওপরও জোর দেন তিনি।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও অন্যান্য অ্যাক্রেডিটেশন সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং গুণগত মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি অ্যাক্রেডিটেশন সংক্রান্ত পরিবর্তনশীল ও নতুন শর্তাবলির সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে যথাযথভাবে মানিয়ে চলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন বিভাগের শিক্ষক ও অনুষদ সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে শিক্ষকরা আন্তর্জাতিক স্বীকৃতির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। এ সময় বিএসি প্রতিনিধিদের সঙ্গে অ্যাক্রেডিটেশন-সংক্রান্ত প্রযুক্তিগত, পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালার আয়োজকদের মতে, এ আয়োজন ডিআইইউর প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি জোরদারের চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সময়ের আলো/কেআই



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: