বিমান হাইজ্যাক করে পারমাণবিক কেন্দ্রে হামলার চেষ্টা, আটক মাতাল পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে একটি চেসনা ১৭২ হালকা বিমান হাইজ্যাক করে দেশের প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এক নেশাগ্রস্ত ও

2026-08-31T11:33:16+00:00
2026-08-31T11:33:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিমান হাইজ্যাক করে পারমাণবিক কেন্দ্রে হামলার চেষ্টা, আটক মাতাল পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম 
হাঙ্গেরির গ্রিপেন যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
হাঙ্গেরিতে একটি চেসনা ১৭২ হালকা বিমান হাইজ্যাক করে দেশের প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এক নেশাগ্রস্ত ও মানসিকভাবে অস্বাভাবিক পাইলট। বিষয়টি রাডারে ধরা পড়ার পরপরই সেটিকে আকাশেই আটকাতে একাধিক গ্রিপেন যুদ্ধবিমান পাঠায় দেশটির বিমান বাহিনী। হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলাস রুসিন-সেন্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডেইলি নিউজ হাঙ্গেরি।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৯ আগস্ট কালোচ শহর থেকে বিমানটি উড্ডয়ন করার পর হাঙ্গেরীয় সশস্ত্র বাহিনীর রাডারে ধরা পড়ে। পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় ৩ কিলোমিটার ব্যাসার্ধ এবং ৬ হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিমান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। নো-ফ্লাই জোনের নিষিদ্ধ সীমানায় বিমানটিকে প্রবেশ করতে দেখে তাৎক্ষণিকভাবে সশস্ত্র বাহিনীর গ্রিপেন যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করে বিমানটিকে ঘিরে ফেলে ও নজরদারিতে রাখে।

যুদ্ধবিমানের তাড়া খেয়ে বিমানটি হাঙ্গেরির জেরিয়েন গ্রামের কাছে একটি ফাঁকা মাঠে জরুরি অবতরণে বাধ্য হয়। অবতরণের সময় চাকা ও ডানা ভেঙে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। 


হাঙ্গেরির সংবাদমাধ্যম এটিভি জানিয়েছে, মাতাল ও মানসিক ভারসাম্যহীন ওই পাইলট অবতরণের পরপরই সেখান থেকে একটি গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেছিলেন, তবে পুলিশ দ্রুত তাকে আটক করে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিমান হাইজ্যাক  পারমাণবিক কেন্দ্র  হামলা  আটক  মাতাল  পাইলট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: