গোয়ালঘরে বিদ্যালয়ের বেঞ্চ, জানতেন না প্রধান শিক্ষক

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি লোহার বেঞ্চ এক কৃষকের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক

2026-08-31T12:30:27+00:00
2026-08-31T12:39:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোয়ালঘরে বিদ্যালয়ের বেঞ্চ, জানতেন না প্রধান শিক্ষক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১২:৩৯ পিএম
খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
শেরপুরের নকলা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি লোহার বেঞ্চ এক কৃষকের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে জানতেন না বলে দাবি করলেও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী বিদ্যালয়সংলগ্ন কৃষক আবু মিয়ার বাড়িতে যান। এ সময় গোয়ালঘরে লাকড়িভর্তি বস্তার নিচে রাখা অবস্থায় বিদ্যালয়টির তিনটি লোহার বেঞ্চ দেখতে পান তারা।

এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা মিয়ার কাছে স্কুলের কোনো আসবাবপত্র বাইরে আছে কি না জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। পরে তার উপস্থিতিতেই প্রতিবেশীর গোয়ালঘর থেকে বেঞ্চগুলো উদ্ধার করা হয়।


কৃষক আবু মিয়ার পরিবারের দাবি, প্রধান শিক্ষক হীরা মিয়া নিজেই বেঞ্চগুলো তাদের কাছে রেখেছেন এবং বিষয়টি তার জানাজানি পঙতিতেই হয়েছে।

তবে প্রধান শিক্ষক হীরা মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জানতাম না সেগুলো আমাদের স্কুলের বেঞ্চ। আমি কাউকে বেঞ্চ দিইনি এবং নেওয়ার অনুমতিও দিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  গোয়ালঘ  বিদ্যালয়  বেঞ্চ  প্রধান শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: