পঞ্চগড়ে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের

2026-08-31T12:42:16+00:00
2026-08-31T12:42:16+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৪২ পিএম 
নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম। 

এছাড়াও বিভিন্ন সরকারি দফতারের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   পঞ্চগড়  বোদা  নজরুল বর্ষ  উদ্বোধন  সাংস্কৃতিক প্রতিযোগিতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: