কয়েকশ কোটি দামের মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কৌশলগত হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সোমবার (৩১ আগস্ট)

2026-08-31T13:52:33+00:00
2026-08-31T13:52:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কয়েকশ কোটি দামের মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কৌশলগত হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশ কোটি টাকা মূল্যের দীর্ঘপাল্লার এমকিউ-৯ রিপার ড্রোনটি আঘাতপ্রাপ্ত হয়ে পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয় বলে জানায় তারা। 

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাহিনী এই অভিযান পরিচালনা করে। বিবৃতিতে সংকটময় মুহূর্তে ইরানি জনগণের রাজপথে উপস্থিত থেকে প্রতিরক্ষা বাহিনীকে সমর্থন জানানোর ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। 

এর আগে গত রবিবার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের দুটি উৎক্ষেপণ কেন্দ্র (লঞ্চার) লক্ষ্য করে চালিত বিমান বা ড্রোন হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা ও বেসামরিক নাগরিক নিহত বা আহত হন। যুক্তরাষ্ট্র দাবি করে, সমুদ্র-মাইন বহনে ব্যবহৃত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার খবরে তারা এই আগাম প্রতিরোধমূলক আঘাত হানে। 


লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে আইআরজিসি ড্রোন ভূপাতিত করা ছাড়াও জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্লা দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ড্রোনটি আঘাতপ্রাপ্ত হওয়ার দাবি ইরান জানালেও ওয়াশিংটন কিংবা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ড্রোন ভূপাতিতের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মার্কিন ড্রোন  ভূপাতিত  দাবি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: