পঞ্চগড় জেলা হাসপাতালে মার্কিন রাষ্ট্রদূত, প্রশিক্ষণ মডেল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার, অর্থাৎ ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ

2026-08-31T14:11:20+00:00
2026-08-31T15:08:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
পঞ্চগড় জেলা হাসপাতালে মার্কিন রাষ্ট্রদূত, প্রশিক্ষণ মডেল হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৩:০৮ পিএম
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করছেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার, অর্থাৎ ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, দেশজুড়ে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করা।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এ সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।

এ দিন পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।


যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঢাকার মার্কিন দূতাবাস আরও জানায়, এ সহায়তা স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 

এর আগে, সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকাসহ বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। তারপর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   চিকিৎসা  যুক্তরাষ্ট্র  স্বাস্থ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: