দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সার জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের

2026-08-31T14:23:12+00:00
2026-08-31T14:23:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সার জব্দ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম 
জব্দ সার। ছবি : সময়ের আলো
জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার মোট ১৩ বস্তা সার জব্দ করেন। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি। 

বিজিবি জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দেওয়ানগঞ্জ  সীমান্ত  ভারতে পাচারকালে  সার জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: