খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-08-31T14:30:49+00:00
2026-08-31T14:30:49+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম 
খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের তথ্য পেয়ে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব এর সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

টহলদলটি ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার ২২৬২/২৪-এস ও ২২৬২/২৫-এসের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে জানমারাটিলা ডাউন এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।


পরে রাত আনুমানিক ৮টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়ি ভর্তি ৭টি বস্তা জব্দ করে বিজিবি। বস্তাগুলো খুলে গণনা করে ১৬০টি ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   খাগড়াছড়ি সীমান্ত  ভারতীয় শাড়ি  জব্দ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: