মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুইটি রাজা ইলিশ। পরে মাছ দুইটি নিলামে ১৫ হাজার টাকায়

2026-08-31T15:29:36+00:00
2026-08-31T15:29:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম 
সাড়ে তিন কেজির দুই ইলিশ। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুইটি রাজা ইলিশ। পরে মাছ দুইটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। রোববার (৩০ আগস্ট) শেষ বিকেলে উপজেলা থেকে বিচ্ছিন্ন ঢালচর শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুইটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুইটি ক্রয় ১৫ হাজার টাকায় করেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার লঞ্চে মাছ দুইটি কারওয়ান বাজার পাইকারি মৎস্য আড়তে পাঠানো হয়েছে বলে জানান মৎস্য ব্যবসায়ী শরিফ।

জেলে রফিক মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে দুইটি বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুইটি আলাদা করে শরিফ ব্যাপারির মৎস্য আড়তে নিলামে বিক্রি করেন।


মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার জানান, তিনি সহ কয়েকজন মৎস্য ব্যাপারী অংশগ্রহণ করে। পরে ফরহাদ হাওলাদারের মৎস্য আড়তের কর্মচারী মাছ দুইটি কিনে নেন। মাছ দুইটি সোমবার ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তু কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর। সামনে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মনপুরf  ইলিশ  বিক্রি  ভোলো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: