গরু কিনতে জাল নোট : ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে জাল টাকা রাখার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

2026-08-31T17:50:35+00:00
2026-08-31T17:50:35+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গরু কিনতে জাল নোট : ১০ বছরের সশ্রম কারাদণ্ড
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীতে জাল টাকা রাখার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে, গরু কিনে দাম গিয়ে জাল নোট দিয়ে পরিশোধ করলে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন দুমকি উপজেলার জলসা এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, ২০২০ সালে শামীম হোসেনকে গরু কেনার সময় শামীম জাল নোট দিয়ে দাম পরিশোধ করেন। এ সময় এক লাখ টাকার জাল নোটসহ গলাচিপায় গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পিপি বলেন, মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের এজাহারকারী এসআই নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   গরু  জাল নোট  সশ্রম কারাদণ্ড  গরু কিনতে জাল নোট  কারাদণ্ড  সময়ের আলো  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: