নিম্নমানের খাবার দিলে বাদ পড়বে সরবরাহকারী : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার পরিবেশন বা অনিয়ম করলে সংশ্লিষ্ট সরবরাহকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও

2026-08-31T18:02:26+00:00
2026-08-31T18:02:26+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুল ফিডিং প্রকল্প
নিম্নমানের খাবার দিলে বাদ পড়বে সরবরাহকারী : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সময়ের আলো
স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার পরিবেশন বা অনিয়ম করলে সংশ্লিষ্ট সরবরাহকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে দেশের ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই সরকারের লক্ষ্য।


এদিকে, জেলা প্রাথমিক মিক্ষা অফিস সূত্র জানিয়েছে, কর্মসূচির মূল বৈশিষ্ট্য হচ্ছে শুকনো খাবারের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর রান্না করা দুপুরের খাবার (মিড-ডে মিল) সরবরাহ করা।

দিনাজপুর জেলার কাহারোল, ঘোড়াঘাট, বিরল, বিরামপুর ও বোচাগঞ্জ উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ৫টি উপজেলার ৬৮ হাজার ৭৬১ হাজার কোমলমতি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   নিম্নমান  খাবার  সরবরাহকারী  ববি হাজ্জাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: