নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে

2026-08-31T18:07:19+00:00
2026-08-31T18:07:19+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম 
খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন।

এর আগে, গত ২৮ আগস্ট নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।


স্থানীয় সরকার মন্ত্রী শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নরওয়ের রাজা  মৃত্যু  বাংলাদেশ  শোকবই  মঈন খান  স্বাক্ষর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: