এশিয়ান গেমসে শেখার অনেক কিছুই আছে : বাটলার

সময়ের আলো ডেস্ক

মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বে খেলেছে বাংলাদেশ। তবে তারাই বাংলাদেশের মূল প্রতিপক্ষ বলে মনে করছেন না কোচ বাটলার। তিনি বলেন,

2026-08-31T18:32:46+00:00
2026-08-31T18:32:46+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
এশিয়ান গেমসে শেখার অনেক কিছুই আছে : বাটলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
কোচ বাটলার। ছবি : সংগৃহীত
মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বে খেলেছে বাংলাদেশ। তবে তারাই বাংলাদেশের মূল প্রতিপক্ষ বলে মনে করছেন না কোচ বাটলার। তিনি বলেন, ‘বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নয়। মিয়ানমার অবশ্যই ভালো দল। তবে আমরা বাকি দুই ম্যাচেও লড়ব। সেখান থেকেও শেখার এবং উন্নতি করার সুযোগ আছে।’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বাটলার বলেন, ‘আমরা আবার এশিয়ান গেমসে খেলতে যাচ্ছি। গতবারের চেয়ে আরও ভালো খেলতে চাই। আমাদের প্রস্ততি আগের চেয়ে ভালো। আমাদের জন্য দোয়া করবেন।’

অনেক দিন ধরেই বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছে পিটার বাটলার। কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ দল একটি গোলও করতে পারেনি। অ-২০ দলকেও মূল পর্বে নিতে পারেননি তিনি। একই সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতেও ব্যর্থ হয়েছে। কোচের জবাবদিহিতা নিয়ে কিরণের বক্তব্য, ‘কোচ চেষ্টা করেছে। তবে আরও ভালো করা উচিত ছিল।’


শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরও ম্যানেজার খালিদ মাহমুদ নওমি এশিয়ান গেমসে যাচ্ছেন। এ নিয়ে কিরণের ব্যাখ্যা, ‘এ বিষয়ে বাফুফের তদন্ত কমিটির কাজ করছে। তারা এখনও হ্যাঁ কিংবা না কিছু বলেনি। তারা কিছু না বলাতে পাঠানো হচ্ছে।’

এর আগে, গত জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পর এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। আজ রাতে চীনের উদ্দেশে দেশ ছাড়বে দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। চীনে প্রস্তুতি ম্যাচ খেলাকেও গুরুত্ব দিচ্ছেন বাটলার। গুয়াংজুর শক্তিশালী দলের বিপক্ষে খেলা হবে ভিন্ন শারীরিক সক্ষমতা ও কৌশলের দলের বিরুদ্ধে নিজেদের পরখ করার সুযোগ।

জাপানে গিয়ে এশিয়ান গেমসে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলে তাই পদকের আশা করছেন না বাটলার। ‘বাস্তবিক অর্থে পদক পাওয়া সম্ভব নয়। এই টুর্নামেন্টে আমাদের শেখার অনেক কিছুই আছে।’ এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এশিয়ান গেমস  বাটলার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: