ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আশঙ্কাজনক ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।দুর্ঘটনায় আহত ২ জনের

2026-08-31T19:56:30+00:00
2026-08-31T19:57:33+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আশঙ্কাজনক ২
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৭:৫৭ পিএম
গ্রাফিক : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অপর এক দুর্ঘটনায় একই এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় আরও এক নারী পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় নিহতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারারকান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) এবং বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)। আহতরা হলেন ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে ফয়জুল (৩৪) ও রুবেলের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী ইকবাল হোসেন ও হোসনে আরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হন।


খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যান।

অন্যদিকে, একই এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় মারিয়া খাতুন (২৫) নিহত হন। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক দুই দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন/আতা


  বিষয়:   ত্রিশাল  সড়ক দুর্ঘটনা  নিহত  আশঙ্কাজনক  ময়মনসিংহ  দুর্ঘটনা  সড়ক দুর্ঘটনায় নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: