বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩

2026-08-31T21:13:13+00:00
2026-08-31T21:13:13+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
নবম জাতীয় পে-স্কেল
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।


নাসিমুল গনি বলেন, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা হারে ভাতা প্রাপ্য হবেন। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা পরিবারগুলোর বাড়তি আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এমন সন্তানের দেখাশোনা ও পরিচর্যার জন্য অনেক ক্ষেত্রে অতিরিক্ত লোক রাখার প্রয়োজন হয়, ফলে পরিবারের ব্যয়ও বেড়ে যায়।

তিনি আরও বলেন, যাদের ঘরে এমন সন্তান আছে তাদের একটা কাজের লোক রাখতে গেলেও সন্তানকে ছেড়ে তো যেতে পারে না কোথাও। তো সেটার জন্য লাগে। তবুও অন্তত এই সহায়তাগুলো দেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান  ভাতা  সরকারি চাকরিজীবী  নবম জাতীয় পে-স্কেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: