টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরেটাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়েইসমাইল হোসেন নামের এক ব্যক্তিরমারধরেমো. গিয়াস উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৯ আগস্ট)

2026-08-31T21:55:08+00:00
2026-08-31T21:55:08+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম 
নিহত গিয়াস উদ্দিন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মারধরে মো. গিয়াস উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টার অভিযোগও উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

নিহত গিয়াস উদ্দিন উপজেলার চর জাঙ্গালিয়া হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় এলাকার মৃত রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট বাজারের ব্যবসায়ী ফরাদ মিয়ার দোকানের ম্যানেজার ও নিহতের চাচাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে গিয়াস উদ্দিনের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইসমাইল বেধড়ক মারধর করেন গিয়াসকে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পর পরিস্থিতি ধামাচাপা দিতে এবং আইনি প্রক্রিয়া এড়াতে অভিযুক্ত ইসমাইল ও একটি প্রভাবশালী চক্র ময়নাতদন্ত ছাড়াই মধ্যরাতে লাশ দাফন করার জন্য স্বজনদের ওপর চাপ সৃষ্টি করে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   টাকা নিয়ে বিরোধ  যুবককে পিটিয়ে হত্যা  লক্ষ্মীপুর  কমলনগর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: