কাঠের চশমা পরে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার অবনতি দেখতে পান না : মনিরা শারমিন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কাঠের চশমা পরে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-08-31T22:34:07+00:00
2026-08-31T22:48:05+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজনীতি
কাঠের চশমা পরে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার অবনতি দেখতে পান না : মনিরা শারমিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৩৪ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১০:৪৮ পিএম
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন । ছবি : সংগৃহীত
কাঠের চশমা পরে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও জনবিচ্ছিন্ন বলে আখ্যা দেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নারী শক্তির আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সম্প্রতি ‘দেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক বক্তব্য দেন। তার বক্তব্যের সমালোচনা করে সমাবেশে উপস্থিত মনিরা শারমিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না। অবিলম্বে সেই কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান তিনি।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা ও সদস্য দিলারা খানম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের তুলনায় বেড়েছে। তরুণ সমাজ ব্যাপক হারে মাদক, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

সমাবেশে তারা আরও বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। 

সময়ের আলো/এনএন/আতা


  বিষয়:   কাঠের চশমা  স্বরাষ্ট্রমন্ত্রী  দায়িত্বজ্ঞানহীন  জনবিচ্ছিন্ন  মনিরা শারমিন  এনসিপি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: