১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে

2026-08-31T23:40:44+00:00
2026-08-31T23:40:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম 
চট্টগ্রাম চিড়িয়াখানা। ছবি : সংগৃহীত
প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই শিক্ষার্থীরা বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবেন বলেও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় এ ঘোষণা দেন তিনি। তিনি চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের কাজে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান রাখা হবে। সেখানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই শিক্ষার্থীদের বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।


তিনি আরও বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মেশে না। এতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ও নানা ধরনের পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবেশটা সবার এবং এই পরিবেশে আমরা বসবাস করি। বসবাসের জন্য এই পৃথিবী ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্লাস্টিক  চিড়িয়াখানা  বিনামূল্যে প্রবেশ  সুযোগ  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: