উজবেকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের যাত্রা। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে শক্তির পার্থক্যটা ম্যাচজুড়েই স্পষ্ট ছিল। শেষ

2026-09-01T06:55:52+00:00
2026-09-01T06:55:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
উজবেকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ এএম 
উজবেকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরু বাংলাদেশের । ছবি : সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের যাত্রা। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে শক্তির পার্থক্যটা ম্যাচজুড়েই স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের যুব দলকে।

সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চাপে রাখে উজবেকিস্তান। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণে ব্যস্ততা বাড়লেও গোলরক্ষক রাজ চৌধুরী ও রক্ষণভাগের দৃঢ়তায় বড় বিপদ এড়াতে থাকে বাংলাদেশ।

তবে ১৯ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ডান দিক থেকে আসিলবেকের নেওয়া শট বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় রিয়াদের বুকে লেগে সাঈদালিভের সামনে যায়। সুযোগ কাজে লাগিয়ে তাঁর নেওয়া শট রাইসের গায়ে লেগে দিক পরিবর্তন করে বাংলাদেশের জালে জড়িয়ে যায়।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। ৪৭ মিনিটে ডান দিক থেকে উড়ে আসা ক্রসে হেড করে বাংলাদেশের জালে বল পাঠান আবরেভ কুভনসেভ।


দুই গোল হজম করার পর ব্যবধান কমানোর চেষ্টা করলেও উজবেকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে সিরিয়াও হেরেছে। ভারতের কাছে তারা ১-০ গোলে পরাজিত হয়েছে।

বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল মূলপর্বে জায়গা পাবে। আগামী বছর ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল চীনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। স্বাগতিক হিসেবে চীন সরাসরি মূলপর্বে খেলবে।

সময়ের আলো/টিকে

  বিষয়:   উজবেকিস্তান  বাছাইপর্ব  বাংলাদেশ  সময়ের আলো  অনূর্ধ্ব-২্‌  এশিয়ান কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: