দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়া কাপের শুরুতেই দাপট দেখাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মারুফা আক্তারের নেতৃত্বে দুর্দান্ত বোলিং এবং কার্যকর স্পিন আক্রমণে ইন্দোনেশিয়াকে মাত্র

2026-09-01T07:52:47+00:00
2026-09-01T07:52:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ এএম 
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের । ছবি : সংগৃহীত
এশিয়া কাপের শুরুতেই দাপট দেখাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মারুফা আক্তারের নেতৃত্বে দুর্দান্ত বোলিং এবং কার্যকর স্পিন আক্রমণে ইন্দোনেশিয়াকে মাত্র ৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে আসর শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে ব্যাটিংয়ে খুব একটা স্বস্তিতে ছিল না বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে তারা। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। শেষ দিকে স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

শুরুটা অবশ্য ছিল বেশ ইতিবাচক। প্রথম দুই ওভারে চারটি বাউন্ডারি আদায় করে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারে নি মাদে পুত্রি সুয়ানদেবির বলে উইকেট হারানোর পর রান তোলার গতি কমে যায়। সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারকে রান করতে বেশ বেগ পেতে হয়।

পাওয়ার প্লের শেষ বল পর্যন্ত মাত্র ৩০ রান তুলতে পারে বাংলাদেশ। এরপরও ইন্দোনেশিয়ার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাউন্ডারি আদায় করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ১৩তম ওভারে গিয়ে প্রথম ছক্কার দেখা পান মোস্তারি।


১৭তম ওভারে মোস্তারি ফিরে যাওয়ার পর বাংলাদেশ আরও দুটি উইকেট হারায়। তখনই ঝড় তোলেন স্বর্ণা। একটি ছক্কা ও চার মেরে দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে ৩ উইকেটে ১০৫ রান থেকে শেষ পর্যন্ত ১২৯ রানেই আটকে যায় বাংলাদেশ। মাত্র ১৭ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় তারা।

ব্যাটিংয়ের ঘাটতি অবশ্য বল হাতে পুষিয়ে দেয় বাংলাদেশ। রান তাড়ায় শুরু থেকেই ইন্দোনেশিয়ার ব্যাটারদের ওপর চেপে বসে বাংলাদেশের বোলিং আক্রমণ। ওপেনার মারিয়া কোরাজোনের ১২ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে সফল। মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। অধিনায়ক মারুফাও দুর্দান্ত বোলিং করেছেন। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস।

ফলে ৭১ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ।

সময়ের আলো/টিকে

  বিষয়:   দাপুটে  জয়  এশিয়া কাপ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: