ভিন্ন লুকে আলোচনায় তৌসিফ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভিন্ন লুকে নতুন চমকের আভাস দিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। পাইলটের পোশাকে বিমানের সামনে দাঁড়িয়ে তিনি। সাদা শার্ট, নীল টাই, মাথায়

2026-09-01T08:12:24+00:00
2026-09-01T08:12:24+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিন্ন লুকে আলোচনায় তৌসিফ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ এএম 
ভিন্ন লুকে আলোচনায় তৌসিফ । ছবি : সংগৃহীত
ভিন্ন লুকে নতুন চমকের আভাস দিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। পাইলটের পোশাকে বিমানের সামনে দাঁড়িয়ে তিনি। সাদা শার্ট, নীল টাই, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা এবং পাইলটের পরিচয় বহনকারী ব্যাজে দেখা যাচ্ছে অভিনেতাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তৌসিফের এমনই একটি ছবি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

ফেসবুকে নিজের এই নতুন লুকের ছবি প্রকাশ করেন তৌসিফ। ছবির পেছনে একটি বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজও দেখা যায়। ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয় নানা কৌতূহল।

প্রথম দেখাতেই অনেকেই ভাবতে পারেন তবে কি বাস্তবে পাইলটের চাকরিতে যোগ দিলেন তৌসিফ!

না, নতুন একটি ওয়েব কনটেন্টের চরিত্রের প্রয়োজনে এমন বেশ ধারণ করেছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।


‘ক্যাফে আমব্রেলা’ নির্মিত হচ্ছে ভালোবাসা ও আবেগনির্ভর গল্পকে কেন্দ্র করে। এতে একাধিক চরিত্রের সমান্তরাল গল্প ধীরে ধীরে একে অন্যের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও নাটকীয়তার এই আয়োজনে তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার। আরও অভিনয় করছেন পার্থ শেখ, আরেফিন জিলানী ও রেজওয়ান প্রমুখ। ঢাকা ও এর আশপাশের এলাকা ছাড়াও দেশের কয়েকটি জেলায় হয়েছে দৃশ্যধারণ।

শিহাব শাহীন গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন থেকে চারটি আলাদা গল্প ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হবে। সম্পর্ক, ভালোবাসা, আবেগ এবং মানুষের জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। তবে নামের সঙ্গে মিল থাকলেও এটি কোনো ক্যাফে বা খাবারকেন্দ্রিক গল্প নয়।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ক্যাফে আমব্রেলা’র।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   ভিন্ন  লুক  আলোচনা  তৌসিফ  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: