শুটিংয়ে ফিরছেন রাশমিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আগস্টের শুরুতে ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় আঘাতপ্রাপ্ত হন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দনা। এরপর থেকে অভিনয় থেকে দূরে

2026-09-01T08:16:30+00:00
2026-09-01T08:16:30+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে ফিরছেন রাশমিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ এএম 
শুটিংয়ে ফিরছেন রাশমিকা । ছবি : সংগৃহীত
আগস্টের শুরুতে ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় আঘাতপ্রাপ্ত হন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দনা। এরপর থেকে অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী। তবে এবার শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে অনুরাগীদেরও স্বস্তির বার্তা দিয়েছেন অভিনেত্রী।
 
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করেছেন রাশমিকা। সেখানে কখনো পোষ্যের সঙ্গে সময় কাটাতে, কখনো পূজা করতে দেখা গেছে তাকে। আবার পাজল সমাধান করা কিংবা বাগানবাড়ির বারান্দায় বসে রোদ পোহানোর মুহূর্তও রয়েছে সেই কোলাজে। পোস্টটির ক্যাপশনে রাশমিকা লিখেছেন, তাড়াতাড়ি কাজে ফিরছি এবং এই সুন্দর ঘরোয়া সময়টাকে মিস করব।


‘মাইসা’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর চোট পান রাশমিকা। নিজের চোটের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করে জানান এটি তার জীবনের পরপর তৃতীয় আঘাত। চোটের ধরন সম্পর্কে রাশমিকা জানিয়েছিলেন, নিতম্ব থেকে পায়ের দিকে থাকা চারটি টেন্ডনের মধ্যে ডান পাশের একটি টেন্ডন ছিঁড়ে গিয়েছিল। ফলে সেটি সেরে না ওঠা পর্যন্ত পা ওপরে তুলতেও সমস্যা হচ্ছিল তার। তবে এই অনিচ্ছাকৃত বিরতিকেও ইতিবাচকভাবে নিয়েছেন রাশমিকা। ‘মাইসা’কে তার ক্যারিয়ারের অন্যতম ‘সবচেয়ে আগ্রাসী’ সিনেমা হিসেবে উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় কখনো বিরতি না নেওয়া তার জন্য এই সময়টাকে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে হয়েছে।

সিনেমাটিতে তার লুক ও চরিত্র নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রণাবলী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড ড্রামায়ও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   শুটিং  রাশমিকা  বলিউড  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: