নারীকে প্রকাশ্যে মারধর, সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীর কাপড় বাজারে জাকিয়া সুলতানা নামের এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

2026-09-01T09:07:27+00:00
2026-09-01T09:07:27+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারীকে প্রকাশ্যে মারধর, সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ এএম 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর কাপড় বাজারে জাকিয়া সুলতানা নামের এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রীর রাজবাড়ীর বাসভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা নায়ার সুলতানা, জেলা কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি, সংস্কৃতি সম্পাদক কানিজ ফাতেমা বেবি শিখা, সমাজকল্যাণ সম্পাদক হুসনে নাহিদ পিয়া এবং জেলা কমিটির সদস্য কৃষ্ণা সাহা।


স্মারকলিপিতে বলা হয়, কাপড় বাজারে এক নারীর ওপর শারীরিক নির্যাতন ও গালিগালাজের এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে।

মহিলা পরিষদের নেতৃবৃন্দ আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনায় কোনো ছাড় দেওয়া উচিত নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এদিকে, একই দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। উক্ত মানববন্ধন থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   নারী  প্রকাশ্যে মারধর  সংস্কৃতি প্রতিমন্ত্রী  স্মারকলিপি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: