রায়োর বিপক্ষে বার্সেলোনার গোল উৎসব, জোড়া গোল রাফিনিয়া-ইয়ামালের

ক্রীড়া ডেস্ক

খেলা

লা-লিগায় দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে

2026-09-01T09:15:53+00:00
2026-09-01T09:15:53+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রায়োর বিপক্ষে বার্সেলোনার গোল উৎসব, জোড়া গোল রাফিনিয়া-ইয়ামালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ এএম 
জোড়া গোল রাফিনিয়া-ইয়ামালের । ছবি : সংগৃহীত
লা-লিগায় দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান তারকা ম্যাচের ১৯ ও ৭১ মিনিটে লক্ষ্যভেদ করেন। এছাড়া ২১ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফ্লোরিয়ান লেজুনের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ দিকে ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ইয়ামাল।

এর আগে ম্যাচের ১২ মিনিটেই সার্জিও কামেয়োর গোলে এগিয়ে গিয়েছিল রায়ো ভায়েকানো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। সাত মিনিট পরই রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর ইয়ামালের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।


দ্বিতীয়ার্ধে লেজুনের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৫৯ মিনিটে কামেয়ো নিজের দ্বিতীয় গোল করে রায়োকে আবারও ম্যাচে ফেরার আশা দেখান। তবে ৭১ মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় গোল সেই আশা শেষ করে দেয়। ম্যাচের শেষ মিনিটে ইয়ামালের গোলে বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এই জয়ে লিগে বার্সেলোনা অবস্থান করছে শীর্ষে। অন্যদিকে বড় হারের পর রায়ো ভায়েকানোর অবস্থান নেমে গেছে ১৮তম স্থানে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   রায়ো  বিপক্ষ  বার্সেলোনা  গোল  উৎসব  জোড়া  গোল  রাফিনিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: