৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে ভাইরাল মানিকগঞ্জের সিভিল সার্জন

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মাত্র তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। অর্থাৎ বক্তব্যে

2026-09-01T09:53:32+00:00
2026-09-01T10:23:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে ভাইরাল মানিকগঞ্জের সিভিল সার্জন
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১০:২৩ এএম
তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে ভাইরাল মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস। ছবি : সংগৃহীত
মাত্র তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে মানিকগঞ্জের সিভিল সার্জন আইভী ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। অর্থাৎ বক্তব্যে গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে ‘স্যার’ সম্বোধন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অনেকের মতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘স্যার’ সম্বোধন করা স্বাভাবিক হলেও এর মাত্রা ছিল ‘অতিমাত্রায়’। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, ঘন ঘন ‘স্যার’ উচ্চারণে উপস্থিত অনেকেই কিছুটা বিব্রতবোধ করেন। বক্তব্যের মূল বিষয়বস্তু ছাপিয়ে এই অতিরিক্ত সম্বোধনটিই সবার কেন্দ্রবিন্দুতে চলে আসে।


ঘটনাটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা রসিকতা। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেন, তিন মিনিটের বক্তব্যে এমন ‘স্যার’ বলার রেকর্ড বিরল। আবার অনেকের মতে, বক্তব্যের বিষয়বস্তু মানুষ ভুলে গেলেও ‘স্যার’ বলার এই সংখ্যাটি মানুষের মনে গেঁথে গেছে। 

এ বিষয়ে সিভিল সার্জন আইভী ফেরদৌসের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সময়ের আলো/জোই
  বিষয়:   স্যার  ভাইরাল  মানিকগঞ্জ  সিভিল সার্জন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: