সাকার গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের টানা দুই জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মাঠে কঠিন লড়াইয়ের পর স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

2026-09-01T10:16:28+00:00
2026-09-01T10:17:04+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ
সাকার গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের টানা দুই জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১০:১৭ এএম
সাকার গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের জয় । ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মাঠে কঠিন লড়াইয়ের পর স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়সূচক গোলটি করেছেন বুকায়ো সাকা। 

ভিলা পার্কে ম্যাচের শুরুটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি কোনো দল। স্বাগতিকদের হয়ে এমিলিয়ানো বুয়েন্দিয়ার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য আসে। এজেব্রিয়েল এজে ও রিকার্দো কালাফিওরির সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে কালাফিওরি নিচু ক্রস বাড়ান, কাছ থেকে বল জালে পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। 


গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। শেষ দিকে চাপও তৈরি করেছিল তারা। তবে আর্সেনালের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। ভিলা ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। 

শেষ পর্যন্ত সাকার একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয় পেল মিকেল আর্তেতার দল। অন্যদিকে অ্যাস্টন ভিলা দুই ম্যাচে দুই হার নিয়ে এখনো পয়েন্ট ও গোলের অপেক্ষায়। 

সময়ের আলো/টিকে


  বিষয়:   সাকা  গোল  অ্যাস্টন ভিলা  আর্সেনাল  জয়  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: