হাটহাজারীতে পাহাড় পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে পাহাড়ের বন ভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।সোমবার (৩১ আগস্ট)

2026-09-01T10:53:05+00:00
2026-09-01T10:53:05+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে পাহাড় পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম 
লুৎফর রহমান। ছবি : সংগৃহীত
হাটহাজারীতে পাহাড়ের বন ভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান এ প্রতিবেদককে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে বেলা প্রায় আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের দুর্গম উচু পাহাড়ী এলাকা থেকে ওই বন কর্মকর্তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালের দিকে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান (৫৭) পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জ সংলগ্ন ময়লার ভাঘার এলাকার শিলছড়ি নামক স্থানে পাহাড় পরিদর্শনে যান। সেখানে তিনি উচু দুর্গম পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের অসুস্থ ওই কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই তিনার মৃত্যু হয়েছিল।


জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, স্ট্রোকজনিত কারণেই ওই বন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাটহাজারী  পাহাড় পরিদর্শন  বন কর্মকর্তা  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: