বোয়ালখালীতে জালে আটকে পড়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া প্রায় ১২ ফুড দৈর্ঘ্যের বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ

2026-09-01T12:54:22+00:00
2026-09-01T12:54:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে জালে আটকে পড়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম 
বোয়ালখালীতে জালে আটকে পড়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া প্রায় ১২ ফুড দৈর্ঘ্যের বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।


আমীর হোসাইন শাওন বলেন, জালে আটকে থাকা অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী পরে সেটিকে ওই এলাকার কৃষিজমিতে অবমুক্ত করা হয়।

তিনি জানান, উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  বোয়ালখালী  জালে আটক  অজগর  সাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: