‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, ফাঁস হওয়া ভিডিও নিয়ে অভিনেত্রী শালিনী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার

2026-09-01T13:13:26+00:00
2026-09-01T13:13:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, ফাঁস হওয়া ভিডিও নিয়ে অভিনেত্রী শালিনী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পিএম 
অভিনেত্রী শালিনী পাণ্ডে। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।

শালিনী জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। ভিডিওতে দেখা নারী তিনি নন বলেও স্পষ্ট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমার একটি ভুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি বলতে চাই যে, ভিডিওটি ভুয়া এবং সেখানে যে মহিলাকে দেখানো হয়েছে, সেটা আমি নই।’


এআইয়ের অপব্যবহার করে বিশেষ করে নারীদের হয়রানি ও হেয় করার বিষয়েও উদ্বেগ জানিয়েছেন শালিনী। তার মতে, কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন ব্যবহারকে স্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই।

ছড়িয়ে পড়া ভিডিওটি কেউ দেখলে তা শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। বরং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৭ সালে সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় বিজয় দেবরাকোন্ডার বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান শালিনী। পরে ‘মহানটি’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’সহ তেলুগু, হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় করেছেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফাঁস  ভিডিও  অভিনেত্রী  শালিনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: