গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা

2026-09-01T13:20:58+00:00
2026-09-01T13:21:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১:২১ পিএম
গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতের কোনো একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে।

স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে এলাকায় আসেন। স্থানীয় একজনকে দ্বায়িত্ব দেওয়া আছে পুকুর দেখাশোনা করার জন্য। 

 আরও পড়ুন

পুকুরের কেয়ারটেকার মিলন জানান, তিনি সকালে হঠাৎ দেখতে পান কুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠেছে সেই সঙ্গে বিকট গন্ধ। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি পুকুরের মালিক ড. আশরাফুল ইসলামকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেননি পুকুরের কেয়ারটেকার মিলন।

এ ব্যাপারে পুকুর মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম জানান, তার সঙ্গে কারো শত্রুতা নেই তবে কেন এই মাছ নিধন তা বলতে পারছিনা। তবে পুকুরের অন্তত আড়াই ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাংনী  পুকুরে বিষ  মাছ নিধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: