ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি : মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি, সেই সঙ্গে বাংলাদেশের এই অঞ্চলে এটিই আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ বলে মন্তব্য

2026-09-01T14:10:54+00:00
2026-09-01T14:10:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি : মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম 
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি, সেই সঙ্গে বাংলাদেশের এই অঞ্চলে এটিই আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাওকে এই জাদুঘরটি পরিদর্শন করেন। জাদুঘরটি দেখে মগ্ন হন মার্কিন রাষ্ট্রদূত।


মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং বাংলাদেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।

এসময় লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঠাকুরগাঁও  আতিথেয়তা  উপভোগ করেছি  মার্কিন রাষ্ট্রদূত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: