স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে একক প্রার্থী দেওয়া হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী দেওয়া হবে। নাহলে বিজয়

2026-09-01T14:22:36+00:00
2026-09-01T14:22:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে একক প্রার্থী দেওয়া হবে : ভূমিমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ পিএম 
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সময়ের আলা
ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী দেওয়া হবে। নাহলে বিজয় সুনিশ্চিত হবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্‌বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি বড় দল যে কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু দল থেকে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। জাতীয় নির্বাচনের মত আমাদের জয়লাভ করে আসতে হবে।


এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এসময় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে বিকেলে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। র‍্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে র‍্যালি সমাপ্ত হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   স্থানীয় সরকার  নির্বাচন  সারাদেশ  প্রার্থী  ভূমিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: