হাটহাজারীতে গুলি-অস্ত্রসহ তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে ৪টি পিস্তল এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করে মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে

2026-09-01T15:24:47+00:00
2026-09-01T15:24:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে গুলি-অস্ত্রসহ তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
গুলি-অস্ত্রসহ তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি : সমেয়র আলো
হাটহাজারীতে ৪টি পিস্তল এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করে মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে অস্ত্র ও দুই জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে অস্ত্র গুলি ও অস্ত তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। 

গ্রেফতাররা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।


থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল এমন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগান-সহ ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  গুলি  অস্ত্র  সরঞ্জাম  উদ্ধার  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: