আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানত

ফিরোজ আহমাদন

ইসলাম

সাধারণ অর্থে বিশেষ কোনো মকসুদ বা হাজত পূরণের লক্ষ্যে কোনো বৈধ অর্থ, হালাল প্রাণী বা বস্তু আল্লাহ তায়লার সন্তুষ্টির জন্য

2026-09-01T15:49:50+00:00
2026-09-01T15:49:50+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানত
ফিরোজ আহমাদন
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সাধারণ অর্থে বিশেষ কোনো মকসুদ বা হাজত পূরণের লক্ষ্যে কোনো বৈধ অর্থ, হালাল প্রাণী বা বস্তু আল্লাহ তায়লার সন্তুষ্টির জন্য উৎসর্গ বা কুরবানি করাকে মানত বলা হয়। মানতের জন্য নিবেদিত অর্থ, প্রাণী কিংবা বস্তু অবশ্যই হালাল হতে হবে। পবিত্র কুরআন ও হাদিসে ভালো কাজের মানত পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অন্যায় বা গুনাহের কাজে মানত করা নিষেধ। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা ব্যতীত অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্যে মানত করা যাবে না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং আর প্রাচীন গৃহের তওয়াফ করে।’ (সুরা হজ : ২৯)

মানতের প্রচলন আগেকার নবীদের যুগেও ছিল। হজরত ঈসা (আ.)-এর বাবা ছিলেন না। হজরত ঈসা (আ.)-এর জন্মের পর তার মা হজরত মরিয়ম (আ.)-কে নিয়ে সমাজের লোকজন নানা সমালোচনা ও মন্তব্য করলে হজরত মরিয়ম (আ.)-কে আল্লাহ তায়ালা কথা না বলার বিশেষ উদ্দেশ্যে রোজা পালনের জন্য নির্দেশ দিয়েছিলেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যখন তুমি মানুষের কাউকে দেখো, তখন বলবে, আমি আল্লাহ তায়ালার নামে রোজা রাখার মানত করেছি, আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলব না’ (সুরা মরিয়ম : ২৬)। কুরআনে আরও ইরশাদ হয়েছে, ‘যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা আছে, তাকে স্বাধীনভাবে তোমার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটি কবুল করে নাও, অবশ্যই তুমি শোনো এবং জানো।’ (সুরা আলে ইমরান : ৩৫)

Advertisement
মানত নিয়ে সমাজে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা যা কিছু ব্যয় করো, আর কিছু (ব্যয় করার জন্য) মানত করো, আল্লাহ পাক অবশ্যই জানেন’ (সুরা বাকারা : ২৭০)। কেউ একজন মানত করল যে, আমি যদি আমার হালাল ব্যবসায় লাভবান হতে পারি কিংবা বৈধ কোনো একটি কাজে সফল হতে পারি, তা হলে আমার হালাল উপার্জন থেকে হালাল পশু-পাখি যেমন হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু ও মহিষ ইত্যাদি দিয়ে পঞ্চাশজন এতিমকে রান্না করে ভাত খাওয়াব। এ ধরনের বিষয়ে মানত করার ক্ষেত্রে গুনাহের কিছু নেই। এতিম খাওয়ানো সওয়াবের কাজ। অপরদিকে মানতকারী ব্যক্তি যদি এরূপ মানত করেন যে, অমুক হালাল কাজে সফল হলে হিংস্র পশু যেমন সিংহ, শিয়াল ইত্যাদি দিয়ে পঞ্চাশজন এতিমকে ভাত খাওয়াব। এ ক্ষেত্রে মানতকারী ব্যক্তি হালাল কাজে মানত করলেও মানতের সঙ্গে সিংহের মাংস খাওয়ানোর বিষয়টি সম্পৃক্ত থাকায় মানতটি সম্পূর্ণ অবৈধ হবে।


হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করার মানত করে, সে যেন অবশ্যই তাঁর আনুগত্য করে। আর যে তাঁর অবাধ্যতার কোনো বিষয়ে মানত করে, সে যেন তাঁর নাফরমানি না করে’ (বুখারি : ২/৯৯১)। মানত একটি সৎকর্ম, এতে কোনো সন্দেহ নেই। তবে কুরআন ও হাদিসের বিধিবিধানের বাইরে কোনো মানত করা যাবে না। অসম্ভব ও কাল্পনিক কোনো বিষয়ে মানত করা যাবে না। যে বস্তু দ্বারা মানত আদায় করা হবে, তা ক্রয় করা বা উৎসর্গ করার মতো সামর্থ্য মানতকারীর অবশ্যই থাকতে হবে। আল্লাহ তায়ালা সবাইকে বোঝার ও আমল করার তওফিক দান করুন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আল্লাহর সন্তুষ্টি  ইসলাম  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: