এনটিআরসিএতেই থাকছে শিক্ষক নিয়োগ, ৩ ধাপে হবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নিয়োগ

2026-09-01T16:19:07+00:00
2026-09-01T16:19:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
এনটিআরসিএতেই থাকছে শিক্ষক নিয়োগ, ৩ ধাপে হবে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত হয়েছে। ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারির পর সরাসরি মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষা যুক্ত করে তিন ধাপের প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় এনটিআরসিএর শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি এবং নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়ার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। ধাপগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। এ বিষয়ে সংশোধিত অনুসরণীয় পদ্ধতির পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হয়েছে।


পরিপত্র জারির আগে সংশোধিত পদ্ধতিটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর নতুন নিয়মে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া নিয়োগ পরীক্ষার সিলেবাসেও প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত সিলেবাসের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন পদ্ধতি কার্যকর হলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এনটিআরসিএ  নিয়োগ  পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: