জি২০ বৈঠকে রুশ অর্থমন্ত্রীর অংশগ্রহণ, ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ যুক্তরাষ্ট্রের আয়োজিত জি২০-এর অর্থবিষয়ক বৈঠকে আকস্মিকভাবে অংশ নিয়েছেন। তার উপস্থিতি ইউরোপীয় মন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ

2026-09-01T17:01:05+00:00
2026-09-01T17:01:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জি২০ বৈঠকে রুশ অর্থমন্ত্রীর অংশগ্রহণ, ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ পিএম 
রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ যুক্তরাষ্ট্রের আয়োজিত জি২০-এর অর্থবিষয়ক বৈঠকে আকস্মিকভাবে অংশ নিয়েছেন। তার উপস্থিতি ইউরোপীয় মন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সিলুয়ানভ। এটি তার ব্যক্তিগতভাবে প্রথম জি২০ অর্থবিষয়ক বৈঠকে অংশগ্রহণ। 

বৈঠকের ফাঁকে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও করেন। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের দাবি, জি২০ কাঠামোর মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাও গুরুত্ব পায়।

সিলুয়ানভকে আমন্ত্রণ জানানোর কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা সবার সঙ্গে ভালোভাবে চলতে পছন্দ করি। আমি এত সফল হওয়ার অন্যতম কারণ হলো, আমি সবার সঙ্গে ভালোভাবে চলি।


তবে রাশিয়ার অংশগ্রহণে ক্ষুব্ধ ইউরোপীয় প্রতিনিধিরা। পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কি বলেন, জি২০ বৈঠকে মস্কোর প্রতিনিধিকে দেখে তিনি অসন্তুষ্ট। তবে আয়োজকদের অতিথি আমন্ত্রণের অধিকার রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

রয়টার্সকে দোমানস্কি বলেন, আমরা রাশিয়াকে বিশ্বাস করি না। তারা প্রতিনিয়ত মিথ্যা বলে এবং তাদের সঙ্গে আলোচনা করার সময় আপনাকে সত্যিই, সত্যিই সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়াই আগ্রাসী পক্ষ। তাই আমার জন্য রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা করা খুবই কঠিন হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জি২০ বৈঠক  রুশ  অর্থমন্ত্রী  ইউরোপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: