দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির

2026-09-01T17:35:02+00:00
2026-09-01T17:35:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।


এতে আরও বলা হয়, প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আয়োজনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।

সময়ের আলোা/এসএকে

  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  মাউশি  জরুির নির্দেশনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: