প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী

ময়মনসিংহ সংবাদদাতা

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যুক্তরাষ্ট্রের কোম্পানি

2026-09-01T18:42:27+00:00
2026-09-01T18:42:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহারের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প একটা জিনিস চেয়েছে যে, আমাদের বোয়িংগুলি ইউজ করেন। আমরা করছি, আমরা কিনছি। ১৪টি বোয়িং কিনছি, আরও আমরা লিজ নিবো।’

সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভায় তিনি সাংবাদিকদের  এ কথা বলেন।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা এদিকে ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি থেকে যে এয়ারবাস তৈরি হয়, সেখান থেকে ওদের কাছে কিনছি, ওদের কাছেও কিনবো। আমরা সবকিছুই বাড়াবো, ভালো করবো। আমরা দেশকে উন্নত করবো।’


এসময় প্রশাসনের লোকজনকের যার যার যে দায়িত্ব রয়েছে, তা পালন করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে কিন্তু সকলেই যার যার দায়িত্ব আছে, শুধু দায়িত্ববান হলেই হলো, আর কিছু লাগবে না। আপনারা দয়া করে নিজের দায়িত্ব নিজে পালন করবেন—এই আশা ব্যক্ত করি।’

এর আগে রোববার (৩০ আগস্ট) রাতে এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রীম  তারেক রহমান  ডোনাল্ড ট্রাম্প  বিমানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: