মমতা ব্যানার্জির ভাতিজির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূমের

2026-09-01T18:49:27+00:00
2026-09-01T18:49:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মমতা ব্যানার্জির ভাতিজির মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম 
মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। নীহার মুখোপাধ্যায় রামপুরহাট-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। কুসুম্বা গ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি।

পুলিশের প্রাথমিক ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি। তবে তার এমন চরম সিদ্ধান্তের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি এবং তার চিকিৎসাও চলছিল। সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি নিজের ঘরে একাই থাকতেন এবং তাদের সঙ্গে খুব বেশি কথা বলতেন না।


বৃষ্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তার নাম উঠে আসে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ সি পদে পাওয়া চাকরি হারান তিনি।

ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মমতা ব্যানার্জি  ভাতিজি  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: