বিএসইসিতে একসঙ্গে ১৩ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পদোন্নতির জট কাটার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক

2026-09-01T19:21:25+00:00
2026-09-01T19:21:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বিএসইসিতে একসঙ্গে ১৩ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৭:২১ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। ছবি : সংগৃহীত
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পদোন্নতির জট কাটার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে ১৩ কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দিয়েছে কমিশন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় এসব পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মুস্তারি জাহান, মো. মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মো. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ফারুক হোসাইন, উম্মে সালমা, মো. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মো. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বিএসইসি সূত্র জানায়, পদোন্নতির চিঠি পাওয়ার পর মঙ্গলবারই ১৩ কর্মকর্তা পরিচালক পদে যোগ দিয়েছেন। তবে নতুন দায়িত্ব ও কর্মপরিধি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হবে।


এই পদোন্নতির ফলে অতিরিক্ত পরিচালক পদে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে। এসব পদে যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে পরবর্তী ধাপেও পদোন্নতির সুযোগ তৈরি হবে।

এর আগে গত ১৮ আগস্ট বিএসইসির তিন পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমানকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। ওই পদক্ষেপের পর এবার আরও ১৩ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হলো।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিএসইসি  কর্মকর্তা  পদোন্নতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: