গলাচিপায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন

2026-09-01T19:23:04+00:00
2026-09-01T19:23:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গলাচিপায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
গলাচিপায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কর্মসূচি পালনের জন্য পুরাতন উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন গ্রুপের নেতাকর্মীরা। অপরদিকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির ও জেলা যুবদল নেতা শিপলু খান গ্রুপের নেতাকর্মীরা গলাচিপা পৌর মঞ্চে আলোচনা সভা শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে প্রথম দফা সংঘর্ষ বাধে।

পরে মামুন গ্রুপ মিছিল বের করলে বটতলা এলাকায় ফের দুই গ্রুপের সংঘর্ষ হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 


দুই গ্রুপের এই অভ্যন্তরীণ কোন্দল ও মারামারির ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ দিনে নিজেদের দলীয় শৃঙ্খলা ধরে রাখতে না পারায় স্থানীয় তৃণমূলের অনেক নেতাকর্মীও অসন্তোষ প্রকাশ করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ হাসান জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত সতর্কাবস্থা অবলম্বন করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গলাচিপা  বিএনপি  দফায় দফায় সংঘর্ষ  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: