মেয়ের পড়ার খরচ জোগাতে ম্যারাথনে মা, খালি পায়ে দৌড়ে হলেন প্রথম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে ম্যারাথনে নেমে খালি পায়ে দৌড়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রামাবাই রণবীর। শাড়ি পরে

2026-09-01T19:34:20+00:00
2026-09-01T20:00:03+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মেয়ের পড়ার খরচ জোগাতে ম্যারাথনে মা, খালি পায়ে দৌড়ে হলেন প্রথম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
রামাবাই রানভীর। ছবি : সংগৃহীত
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে ম্যারাথনে নেমে খালি পায়ে দৌড়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রামাবাই রণবীর। শাড়ি পরে দৌড়ানো এই নারীর দৃঢ়তা নজর কেড়েছে আয়োজক ও দর্শকদের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ে ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ ম্যারাথনের আয়োজন করা হয়। 

Advertisement
ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে দৌড়টি শেষ হয় ভাগ্যনগর চৌকে। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

রামাবাই শুরুতে শাড়ি ও চপ্পল পরে দৌড় শুরু করেন। কিছুদূর যাওয়ার পর চপ্পল বারবার খুলে যেতে থাকায় তিনি তা খুলে হাতে নিয়ে খালি পায়েই দৌড়াতে শুরু করেন। রাস্তার পাথর ও শাড়ি সামলে দৌড়ানোর পরও থামেননি তিনি। একে একে পেছনে ফেলেন স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা তরুণ প্রতিযোগীদের।


শেষ পর্যন্ত সবার আগে গন্তব্যে পৌঁছে ম্যারাথনে জয় পান রামাবাই। পুরস্কার হিসেবে পান ৩ হাজার রুপি। এই অর্থ মেয়েদের পড়াশোনার কাজে ব্যয় করবেন তিনি।

স্বামী দুর্ঘটনায় মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন রামাবাই। আম্বাজোগাইয়ের একটি অ্যাকাডেমিতে রান্নার কাজ করেন তিনি। দৌড়ের সময়ও মেয়েদের ভবিষ্যতের কথাই ভাবছিলেন বলে জানান তিনি। পুরস্কারের অর্থ দিয়ে মেয়েদের বই কিনতে চান।

রামাবাইয়ের বড় মেয়ে পূজাও ম্যারাথনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি পুলিশে নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। ছোট মেয়ে প্রস্তুতি নিচ্ছেন ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মেয়  পড়াশোনা  খরচ  ম্যারাথন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: