চা পাতা তুলে ঘরে ফেরা হলো না মীরার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১

2026-09-01T19:34:45+00:00
2026-09-01T19:34:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চা পাতা তুলে ঘরে ফেরা হলো না মীরার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
শ্রীমঙ্গল থানা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। পরে ড্রেনের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।


শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। এ সময় তার মাথায় থাকা আনুমানিক ২৫-৩০ কেজি চা পাতার নিচে তিনি চাপা পড়েন। মাথায় আঘাত পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও পুলিশ জানিয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চা পাতা  ঘর  ফেরা হলো না মীরার  চা শ্রমিক  সময়ের আলো  শ্রীমঙ্গল  মৌলভীবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: